দীর্ঘ দিন যাবৎ নির্মাণ শ্রমিকরা নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে কাজ করেন বলেন মন্তব্য করেছেন নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব এএএম ফয়েজ হোসেন ।

তিনি বলেন, নির্মাণ শ্রিমকরা বর্তমান বাজারের তুলনায় মজুরি পাচ্ছে না। নাই তাদের ঝুকি ভাতা এবং উপযুক্ত ক্ষতিপুরন দেয়ার বিষয়ে রিহ্যাব কর্মকর্তারা উদাসীন।
তিনি বলেন,পে কমিশনের নতুন বেতন স্কেল ঘোষণার ফলে দেশ মুদ্রাষ্ফিতির কবলে পড়বে ।¬¬¬¬ শুধু তাই নয়.এ পে স্কেলের ফলে হু হু করে নির্মাণ সামগ্রি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মো. ওসমান গনি, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান নিজামী,হাবিবুর রহমান, হুমায়ুন কবির প্রমুখ।
একে