নাটোরের গুরুদাসপুরে ১৮৬০ বোতল ফেনসিডিলসহ আফাজ উদ্দিন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি পাজারো জীপ জব্দ করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আফাজ রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে বড়াইগ্রাম সার্কেলের এএসপি মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে একদল পুলিশ কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি পাজারো জীপে তল্লাশী চালানো হয়।

এ সময় জীপে রাখা ১৮৬০ বোতল ফেনসিডিল ও আলাদাভাবে জারকিনে রাখা সাড়ে সাত লিটার ফেনসিডিলসহ আফাজ উদ্দিনকে আটক এবং পাজারো জীপটি জব্দ করা হয়। পরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইআর