অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে ২০ দলীয় ঐক্যজোট ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এবং হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড।

বৃহস্পতিবার সকালে জামায়াতের রমনা থানা সেক্রেটারী এম জে রহমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইটে এসে সমাবেশে এসে মিলিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, জোট নেতা এম.ই্উ আলী, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, আক্তার হোসাইন, যুব নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মুরাদ হোসেন ও আনিসুর রহমান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনের সমাধি রচনা করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটাতে চায়।

ইআর