কক্সবাজার জেলার চকরিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফাহমিদা খানম (৩৮) নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদা খানম ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের জামালখান শাখা কর্মকর্তা এবং চট্টগ্রাম শহরের দামপাড়ার কুসুমবাগ এলাকার নুর আহমদের সাবেক স্ত্রী।

এসআই কাজী আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে নিজে প্রাইভেটকার (নং- চট্ট মেট্টো-গ : ১১-৩৭০৪) চালিয়ে ফাহমিদা সরকারি ছুটি কাটাতে কক্সবাজার আসছিল। পথে চকরিয়ার মালুমঘাট এলাকায় দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই