রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার এসআই প্রদীপ কুমার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক চার্জশিটটি স্বাক্ষর করে তা বদলির জন্য সিএমএম বরাবরে প্রেরণ করেছেন। গেন্ডারিয়া থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ ফেব্রুয়ারি ভোরে র্যা্ব ১০- এর একটি দল শহীদ কমিশনারকে তার গেন্ডারিয়ার বাসা থেকে আটক করে।
এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ৬২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্ধ করা হয়।
শহীদ কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। পরে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে নির্বাচনের দিন সরে দাঁড়ান।
এর আগে, গত ২ জানুয়ারি র্যাপব তার বাসায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি ও ২৩ রাউন্ড কার্তুজ জব্ধ করে। ওই ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই