লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্থানীয় এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
তিনি বৃহস্পতিবার বিকেলে জেলার হাতীবান্ধায় প্রেস ইনস্টিটিউটি বাংলাদেশের সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষনের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের কাছে এ সহযোগিতা চান।
হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি সপন কুমার দে’র সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইচ চেয়ারম্যান জেসমিন নাহার, আলোকিত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার হোসন মাসুদ, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাব সম্পাদক আজিজুল ইসলাম দুলাল, হাতীবান্ধা প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরল হক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু ।
সভায় প্রশিক্ষনে অংশ গ্রহন কারী ৩৫ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।





