নারায়ণগঞ্জ গণবিদ্যা নিকেতনের মেধাবী ছাত্রী শ্রাবণীর আত্মহননের মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে।
যাদের নামে মামলা সেই খুনি নাসরিন সুলতানা কি ভাবে হাইকোর্ট থেকে জামিন পায়। আর নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত খুনি মামলার আসামি কামরুল সিদ্দিক মুন্নাকে গ্রেফতার করতে পারছে না। শ্রাবণীর বাবা থানায় গেলে একজন কন্সটেবল বলে ‘তেল ছাড়া গাড়ি চলে না’। তাই আমরা নারায়ণগঞ্জের সচেতন গণবিদ্যা স্কুলের হত্যা মামলার আসামি দুই শিক্ষক ও শিক্ষিকাকে গ্রেফতার করতে পারলেই আরও যে কয়জন তাদের সাথে ম্যানেজিং কমিটির লোকজন আছে তাদের ধরা সম্ভব হবে।
উল্লেখ্য ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (যার রোল নং ২) আত্মহত্যা করে ঐ দিনই সকালে বিদ্যালয়ে পরীক্ষার সময় খুনি নাসরিন সুলতানা ঐ দিন সকালে বিদ্যালয়ে পরীক্ষা দেয়ার সময় তার বিরুদ্ধে নকলের মিথ্যা অভিযোগ আনলে শিক্ষক কামরুল সিদ্দিক মুন্না তাকে মারধর করে এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে ঘুরিয়ে ঘুরিয়ে অশালীন বক্তব্য দিয়ে তাকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয়া হয়।
নাসরিন সুলতানা এই অপমান সহ্য করতে না পেরে মেধাবী ছাত্রী উম্মে হাবিবা শ্রাবণী আত্মহত্যার পথ বেছে নেয়। এই আত্মহননের সাথে জড়িত শিক্ষক, শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন বলে মনে করে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং নারায়ণগঞ্জবাসী।
এমএ





