ঝিনাইদহ শহরের মাওলানা ভাসানী সড়কে বিচারকদের বাসভবনের সামনে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হয়েছে।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ভাসানী সড়কে বিচারকদের বাসভবনের সামনে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
ডিএসবির এসআই কামরুজ্জামান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।
জেডআই





