কক্সবাজারের রামু উপজেলায় দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার আব্দুল মোনাফের ছেলে আব্দুর রহিম ওরফে পেঁচাইয়া (২৫) ও আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২৮)।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশ দু'টির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টির হয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর