কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শিপন আলী (২৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
নিহত শিপন আলী উপজেলার নারানপুর গাইনপাড়া গ্রামের মৃত মেঘা গাইনের ছেলে এবং আল্লারদর্গা বাজারে একটি হোটেলের কর্মচারী ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বিএটিবির নিকট রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন শিপন আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম চৌধুরী শিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস





