পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে ইসলামিক ফাউন্ডেশনের কাছে জানানোর জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

এসএইচ