সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ফেনসিডিল আটক করেছে।
শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গা মাঠ থেকে এই মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র তলুইগাছা ক্যাম্পের সুবেদার আব্দুর রব সাংবাদিকদের জানান, একদল চোরাকারবারি ভারত থেকে আনা শাড়ি ও ফেনসিডিল নিয়ে শহরের দিকে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাওনডাঙ্গা মাঠে অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালমাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৮০ পিস শাড়ি ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেআই





