ময়মনসিংহের তারাকান্দায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ ৬ জন নিহত হয়েছেন। আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে তারাকান্দার কাকনী এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
তারাকান্দা থানার ওসি মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৬ জন নিহত ও একজন আহত হয়।
এমবি





