নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের খোঁজে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চর নামক একটি দুর্গম স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এ অভিযান শুরু করে গাইবান্ধা জেলা পুলিশ
জানা গেছে, সালাহ উদ্দিনের মত একজন ব্যক্তি ওই এলাকায় আছেন মোবাইল ফোনে এমন একটি তথ্য পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
অ্যাডিশনাল এসপি মোশাররফ হোসেনে জানান, সালাহ উদ্দিনের মত একজন ব্যক্তি এই এলাকায় অসুস্থ অবস্থায় আছেন মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে এমন একটি তথ্য পেয়ে সন্ধ্যার পর এই এলাকায় অভিযান শুরু করি। তবে ওই সন্ধানদাতা ফোনটি এখন বন্ধ পাচ্ছে পুলিশ। আর এখন পর্যন্ত সালাহ উদ্দিনের কোন সন্ধান এই এলাকায় পাইনি।
এদিকে এমন খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপার সিভিল সার্জনকে ওই এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন। এর কিছু সময় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি অ্যাম্বুলেন্স ওই এলাকায় আসে।
তবে অ্যাম্বুলেন্সটি ফিরে গেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে ঘটনার যদি কোন সত্যতা পাওয়া যায় তবে অ্যাম্বুলেন্সটি আবারো আসবে।
এদিকে দুর্গম এ চরটিতে পুলিশ এখনও অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন গাইবান্ধা প্রতিনিধি।
তিনি জানান, পুলিশ জানিয়েছে এমন খবরের সত্যতা মিললে পুলিশ আমাদের জানাবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেআই





