পদ্মা সেতুর পরীক্ষামূলক মূল পাইলিং স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০০১ সালে যেখানে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার কাছাকাছি এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পাইল বসানোর কাজ শুরু হয়।
শুক্রবার থেকে পরীক্ষামূলক মূল পাইল স্থাপনের শুরু করা হয়েছে জানিয়ে পদ্মা বহুমুখী সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার সারাদিন মূল পিলারটির ডিজাইন চূড়ান্ত করার জন্যই ডেমো ট্রায়াল পাইলের আয়োজন শেষ হয়।
সিডিউল অনুযায়ী পরীক্ষামূলক মূল পাইল বসানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, কাজের অগ্রগতি ভাল হওয়ায় এটার কাজ সময়ের আগে শুরু করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে শুরু হয়েছে ৬.১ কিলোমিটার পদ্মা নদীর ক্যানেল তৈরির কাজ।
পদ্মার নদীর মাঝে চর পড়ায় ড্রেজিংয়ের মাধ্যমে এই ক্যানেল তৈরি হচ্ছে। ফলে সহজে সেতু তৈরির ভারি যন্ত্রপাতি মাঝ নদীতে নিয়ে যাওয়া যাবে বলে জানান তিন।
জেএ





