পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের বাসার সামনে দুটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দু'জন দুর্বৃত্ত।

রোববার আনুমানিক সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এমন একটি ঘটনা ঘটেছে। বাসার সামনে সিসিটিভি ক্যামেরা দুই মাস ধরে নষ্ট থাকায় কারা ঘটনাটি ঘটিয়েছে তা বুঝা যাচ্ছে না।

ঘটনার পরপরই লালবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা, জেইউ, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ