চট্টগ্রাম ৫০ হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২১ আগস্ট) ভোররাতে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
আটক তিন মাদক ব্যবসায়ী হলো- মো. মনা (২২), হাসান খান (২৪) ও মো. শিহাব (৩২)। তাদের বাড়ি ভোলা, নারায়ণগঞ্জ ও রংপুর বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
জেড





