রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে ১৭ জন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, শুক্রবার রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। এরপর আজ সোমবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, আব্দুল্লাহ আল মাহমুদ বোরহান, আ. মতিন গাজী, রাকিবুল ইসলাম, আব্দুর রহমান, লোকমান হোসাইন, আমানুল্লাহ ওরফে মহিবুল্লাহ, তারেক আজিজ, মাহমুদুল আল ফাহাদ, মাসুম বিল্লাহ, ফখরুদ্দিন নিজামী, আব্দুর রহমান পাভেল, শেখ মো. শামীম, সরফুদ্দিন, মফিজুল ইসলাম, জসিম উদ্দিন, জাহেদুল আলম নাদিম ও আল নাহিয়ান।

মুনতাসিরুল ইসলাম আরো জানান, জামায়াত নেতাকর্মীদের আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, ১১টি ককটেল, ১৬টি পেট্রোল জাতীয় তরল পদার্থ ভর্তি বোতল ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জামায়েতের সক্রিয় সদস্য বলে জানিয়েছে।

এমআর