গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে আজ সকাল ৭.৪৫টায় মালিবাগে মিছিল, পিকিটিং করেছে রমনা থানা জামায়াতের কর্মীরা।
মিছিলটি মালিবাগ রেলগেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়া আসলে পুলিশ,আওয়ামীলীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারি আহত হয়।
সকাল পৌনে ৭ টায় কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম ও ভাসানটেক থানা আমীর সোলাইমানের নেতৃত্বে ইব্রাহিমপুর বাজার থেকে শেওড়াপাড়া পর্যন্ত মিছিল হয়।
সকাল পৌনে ৭টা বিমানবন্দর জামায়াত-বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের হামলায় ৩ জনআহতহয়।থানা মিছিলের নেতুত্ব দেন আমীর মুহিব্বুল্লাহ ও শিবির নেতা জাকিরুল ইসলাম।
দারুসসালাম থানা সেক্রেটারী আহমদুল্লাহর নেতৃত্বে সকাল ৭ টায় মিছিল হয়। উত্তরা সাত নম্বরে সকাল সাড়ে সাতটায় উত্তরার ভারপ্রাপ্ত থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
কামরাঙ্গিরচর থানা আমীর মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে নবাবগঞ্জ সেকশন বেড়ি বাধ থেকে শহিদ নগর পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় মিরপুর থানা আমীর নূরুল ইসলাম আকন্দের নেতৃত্বে ২০ দলের হরতালের সমর্থনে কল্যানপুর নতুন বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
লালবাগ থানা আমীর শামিমুল বারীর নেতৃত্বে সকাল সাতটায় মিছিল নবাবগঞ্জবাজার থেকে শেখ সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়। বনানী থানা সেক্রেটারী মাহমুদুর রহমান আজাদের নেতৃত্বে সকাল সাতটায় মিছিল ওয়ারলেস গেট থেকে গাউসুল আজম মসজিদ পর্যন্ত মিছিল হয়।
পল্টন থানার উদ্যোগে একটি মিছিল শেগুনবাগিচা হয়। রূপনগর থানার উদ্যোগে কালসী রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাজধানীর খিলগাঁওয়ে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব এবং মিরপুরে মিছিল করেছে ঢাকা মহানগরী পশ্চিম শিবির।
মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান। উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসেন ও শামসুর রহমান, খন্দকার মিজানুর রহমান, আলমগির হোসেন, আ ফ ম ইউসুফ, আঃ রহমান, আকতার হোসেন, ছাত্র নেতা সোহেল রানা মিঠু, রাসেল আমীন।
মোঃ নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম, মোঃ জামালউদ্দিন, ছাত্রশিবির নেতা মোখলেসুর রহমান, জাহাঙ্গীর কবির, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান, হাসানুর রশিদ রজব,রিয়াজুল হক রিয়াজ, শিবির নেতা শরীফুল ইসলাম, সোহেল রানা মিঠু ও আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
ইআর





