শ্রীমঙ্গলে বজ্রপাতে আব্দুল আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের বাড়ি কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত জানান।

তিনি বলেন, সকাল থেকে দমকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাইল হাওরে ক্ষেতে কাজ শেষে আলী তার গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

“বাড়ির কিছু দূরে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এতে তার গরুটিরও মৃত্যু হয়।”

এসএইচ