ঢাকায় অপহৃত আদনান খান মিনার নামে আড়াই বছরের এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব।

আদনান ঢাকার মোহাম্মদ পুরের আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় এক জন পুরুষ ও দুই নারীকে আটক করে র‌্যাব।

সোমবার রাত ১০টার দিকে কক্সবাজারের হলিডে মোড়ের সি ল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মির্জা মোক্তার হাসান জানান, সোমবার রাত ১০টায় হলিডে মোড়ের সি ল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়ার কুতুবউদ্দিন (৩৪),কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের ইয়াসমিন (৩০) ও নীলা (২৪)। অপহরণকারীরা মুক্তিপণের ৫লাখ টাকা বিকাশের মাধ্যমে নিতে এসে আটক হয়।

ঢাকা,২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ