রাজধানীর পশ্চিম রামপুরায় ফ্ল্যাক্সিলোডের দোকানের ২ কর্মচারীকে কুপিয়ে টাকা, ল্যাপটপ ও মোবাইল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক আল-আমিন অভিযোগ করে বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী পনির, রনিসহ ৫-৬ জন দোকানে ঢুকে কর্মচারী রাশেদ (২০) ও সুমনকে (২৫) কুপিয়ে টাকা-পয়সা, ল্যাপটপ ও মোবইল নিয়ে যায়।
এরপর আল-আমিনসহ কয়েকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]