পিরোজপুরের ইন্দুরকানীতে শীর্ষ সন্ত্রাসী জলিল (৪৮) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। তার ঘাড়, মাথা, হাত ও পিঠে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে একদল দুর্বৃত্ত জলিল (৪৮) কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার ঘাড়, মাথা, হাত ও পিঠে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানীসহ দেশের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ছয়টির বেশি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি ঘিরে রাখে। পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হোসাইন জানান, ধারণা করা হচ্ছে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করেছে। এ ব্যাপরে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এএস





