সাভারের শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে তার আট সহযোগীসহ আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, ১৮শ’ পিস ইয়াবা ও তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর (সিপিসি-২) নবীনগর ক্যাম্প, মেজর আব্দুল হাকিম।
তিনি বলেন, ঢাকা- আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকা থেকে ৮ সহযোগীসহ আল আমিনকে আটক করা হয়। এসময় ২ টি পিস্তল, দুইটি ম্যাগজিনসহ ছয় রাউন্ড গুলি, ১৮শ’ পিস ইয়াবা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
উল্লেখ, এর আগে জনমনে স্বস্তি আনতে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বাড়িতে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল।
এমএনজে





