চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু বক্করকে (৮০) তার নিজ বাড়িতে গলাকাটা অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।

পুলিশের ধারণা, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের দাবি, আবু বক্কর গলাকেটে আত্মহত্যা করেছেন।

আবু বক্কর শহরের পৌর এলাকার ফার্মপাড়ার মৃত সামছদ্দিনের ছেলে এবং সদর থানার ঘাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আবু বক্করের পরিবারের সদস্যরা নিজ ঘরে গলাকাটা অবস্থায় তাকে গোঙাতে দেখেন। এরপর তারা মুমূর্ষু অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে আবু বক্কর মারা যান। পরিবারের সদস্যদের দাবি, আবু বক্কর গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এটি হত্যাকাণ্ডও হতে পারে। লাশের ময়নাতদন্ত শেষে হত্যার রহস্য বোঝা যাবে।

আবু বক্কর ২০০০ সালে শিক্ষকতা থেকে অবসরগ্রহণ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

এমএম