ঠাকুরগাঁওয়ে সরকারের কালো তালিকা ভুক্ত জঙ্গী সংগঠন আল্লাহর দলের বিভাগীয় প্রধানসহ ৪জনকে আটক করেছে পুলিশ।বিভাগীয় প্রধান ফখরুল ইসলামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাগদা গ্রামে। তিনি বিএডিসির উপ-সহকারী পরিচালক।
অন্যরা হলো ওই দলের সদস্য ঠাকুরগাঁও সদরের আরিফ হোসেন, রব্বানী হক ফজলু ও কুষ্টিয়ার খন্দকার মজিবুল ইসলাম মিরন।
সোমবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।এসপি কার্যালয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করে। পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, কালো তালিকা ভুক্ত এই দলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলায় ১২০জন সদস্য সক্রিয় ভাবে কাজ করছে। আটককৃত ৪জনের কাছ থেকে জিহাদী বইপত্রসহ ১৪ ধরনের আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পারভেজ/নাজিব





