রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। রবিউল গুলশানের একটি বাসায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
সূত্র জানায়, সকালে বাসা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমএনজে





