আগামী শনিবার সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবারয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী ক্যাম্পসহ ভ্রাম্যমাণ অতিরিক্ত ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, সেদিন সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এমই