আগামী এপ্রিল মাসের মধ্যেই বন্ধ করে দেয়া বন্ধ সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সকল ধরণের লাইটারেজ জাহাজসহ নৌযান চলাচল।
এতে পরিবেশ দুষণের কবল থেকে রক্ষা পাবে ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন।
বুধবার দুপুরে মংলায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
মংলা-ঘষিয়াখালী নৌ রুটের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরো বলেন,
‘বন্ধ হয়ে যাওয়া মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৪ সালের জুন মাস থেকেই ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন করা হচ্ছে।
ইতোমধ্যে ২৮০ কোটি টাকা ব্যয়ে এক কোটি ২৫ লাখ কিউবিক মিটার মাটি খনন করা হয়েছে। খনন কাজ শেষ হলে এই রুট দিয়ে ১২ ফুট ড্রাপ্টের বড় বড় নৌযান চলাচল করতে পারবে।’
এসএম





