গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবাদি জমিতে স্থাপিত একটি খুঁটির সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল্যাহ মিয়া (৩৬) নামে এক কৃষক গতকাল রোববার বিকেলে মারা গেছেন।
তিনি ওই গ্রামের কাচু মিয়ার ছেলে। আব্দুল্যাহ মিয়ার একটি গরু জমিতে ঘাস খাওয়ার সময় ওই বিদ্যুৎ খুঁটির সাথে গরুটির গলার দড়ি পেঁচিয়ে যায়। কৃষক আব্দুল্যাহ ওই দড়ি খুলতে গিয়ে বিদ্যুতায়িত হওয়া খুঁটি স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এআই





