মাদারীপুরের রাজৈর থেকে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন- ফরিদুপরের ভাংগা উপজেলার শড়িয়াবাদ এলাকার বারেক মাতুব্বরের ছেলে শাহাদাৎ মাতুব্বর (৩০) ও একই এলাকার সাদেক আলী শেখের ছেলে শাহালম শেখ (২৩)।
উপজেলার টেকেরহাট বন্দরের বড়ব্রিজ এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক মণ্ডল মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকেরহাট বন্দরের বড়ব্রিজ এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তাদের ২ জনকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকরা বড় মাপের মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





