অজ্ঞাতপরিচয় এক নারীর (২৪) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে সেপ্টেম্বর মাসের ১ তারিখে সেনপাড়া পর্বতার ৩২৫/বি বাসার একটি কক্ষ ভাড়া নেয় দুইজন।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই বাসায় গিয়ে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ