লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতার হামলায় আহত যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যুবলীগ নেতার নাম জাহাঙ্গীর আলমের (৩৮) বলে জানা যায়।

শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুন্দরা গ্রামের দুধু মিয়ার ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র একই ওর্য়াডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবের সঙ্গে যুবলীগ নেতা জাহাঙ্গীরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাহববু ও তার সহযোগীরা জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতিতে তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবলীগ নেতার মৃত্যু হয়।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) লোকমান হোসেনের বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ