কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ হোসেন আলী (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার খলিশাকুন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম জানান, ডাকাতির প্রস্তুতিকালে খলিশাকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলী নামে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক হোসেন আলী পাশ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইমদাদুল মন্ডলের ছেলে।
এমআইএস





