লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে টেউ টিন, নগদ টাকা ও সোলার বিতরণ করেছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে তিনি ওই উপজেলার ২০৭টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে টেউ টিন ও নগদ ৬ হাজার করে টাকা এবং ৩৩২টি পরিবারের মাঝে একটি করে সোলার বিতরণ করেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই ত্রাণ বিতরণের আয়োজন করেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, এসিল্যান্ড শামীমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন মিয়া, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ওসি ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা চেয়ারম্যান নুরল আমিন, পিআইও ফেরদৌস আহম্মেদ। 

নুরনবী/এমবি