গাইবান্ধার সাঘাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।  

শুক্রবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর নামক স্থানে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রমূখ।

এমকে