কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে পুকুরের পানিতে ডুবে রাজিব আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬জুলাই) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের মিটন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজিব ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। তিনি মৃগি রোগী ছিলেন। স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন জানান, বিকেলে পুকুর পাড়ে টিউবওয়েলে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় রাজিব।

পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


এমএনজে/সবুজ