বগুড়ার ধুনটে বন্যার পানিতে ডুবে দুইজন মারা গেছেন। এরা হলেন- ধুনট উপজেলার শিয়ালী গ্রামের দিনমজুর সাহেব আলীর মেয়ে মনিকা খাতুন ও আব্দুল বাকির মেয়ে সাফি খাতুন(২৩)। সে কাদাই দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার বিকাল ৪টার দিকে গৃহকর্মীর মৃতদেহ উপজেলার শিয়ালী গ্রামে বন্যার পানি থেকে উদ্ধার করা হয়।

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম তৈহিদুল আলম মামুন জানান, শিয়ালী গ্রামের মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমানের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন মনিকা খাতুন।

দুপুরে কাজ শেষে বন্যার পানিতে তলিয়ে যাওয়া কাঁচা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় পা পিঁছলে পানিতে ডুবে নিখোঁজ হন। ঘণ্টাখানেক পর স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদায় গ্রামে বন্যার পানিতে ডুবে সাফি খাতুন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

ধুনট ফায়ার সার্ভিসের পরিদর্শক ইয়াকুব আলী জানান, দুপুরে সাফি খাতুন বাড়ির পাশে খাল পার হতে গিয়ে পা পিঁছলে পানিতে পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই