দিন ব্যাপী বুড়িমারী স্থলবন্দর সিলিকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের জন্য দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেন এনজিও সেফটি এন্ড রাইটস সোসাইটি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের রংপুর কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের সোমবার এক যৌথ সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে পাথর গুড়া করা কাজে নিয়োজিত তালিকা ভুক্ত অসুস্থ্য দেড়শতাধিক শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

এ সময় রংপুর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেক্টর মোফাখারুল আলম ও রেজাউল করিম স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন। কর্মকর্তাদ্বয় বন্দর শ্রমিকদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য সুরক্ষা রাখতে মাস্ক ব্যবহারের উপর অধিক গুরুত্ব দেন।

শ্রমিকদের সিলিকোসিস রোগ ও কর্ম পরিবেশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বুড়িমারীতে অবস্থিত গ্রাইন্ডার মেশিনগুলো নিয়ম নীতি ছাড়াই অনেকদিন ধরে চলছে। মেশিন মালিকরা শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করবেন। আহত বা নিহত হলে আর্থিক সহায়তা দিতে বাধ্য থাকবেন বলে কর্মকর্তাদ্বয় নির্দেশনা দেন।

এছাড়া আরো জানান, বুড়িমারীতে পাথর ক্রাসিং মেশিন মালিকরা বেপরোয়া বলে এদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা করারও নির্দেশ দেন তারা।

বুড়িমারী ইউপি হলরুমে দুপুরবেলা চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত এর সভাপতিত্বে মেশিন মালিকদের নিয়ে মতবিনিময় সভায় স্পৃহা বাংলাদেশের ল্যাব সহকারী মহিউদ্দিন,সেফটি এন্ড রাইটস সোসাইটির প্রোগ্রাম অফিসার সিথী ঘোষ, লিগাল এইড অফিসার এ্যাডঃ হাসিনা খানম,এসআরএস নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা ওরফে সুমন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও আইনী সাপোর্ট দেয়ার জন্য মামলা ও আর্থিক সহায়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।শ্রমিক নেতা মমিন ও মেশিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান পরাগ শ্রম আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনায় সরকারের সহায়তা চান।

নিহত ও আহত বা অসুস্থ শ্রমিক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য সভায় দাবী জানানো হয়।

শা দ /এএস