পতিত জমিতে মাছ চাষ করে হাসি ফুটেছে রামপালের চাষিদের মুখে। এসব চাষি সম্মিলতভাবে মাছ চাষ করে দ্বিগুণ উৎপাদন পাওয়াই এ আনন্দের কারণ।
জানা যায়, রামপালে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় পতিত জমিতে এই মাছ চাষের সুযোগ পান মাছচাষিরা। তারা আধুনিক পদ্ধতিতে বাইনতলা ইউনিয়নের সগুনায় ‘ছয়কুড়া মৎস্য ঘের’ এ ৪ মাস আগে রুই, কাতলাসহ ৬ প্রজাতির মাছের পোনা চাষ করেন। আর এতে দ্বিগুণ মাছ উৎপাদিত হয়। ফলে চাষিদের মুখে এই হাসি ফোঁটে।
ছয়কুড়া মৎস্য ঘেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম জহুরুল আলম নিজেই পরিদর্শনে যান। আর এ উপলক্ষে সম্মিলিত মৎস্য চাষিরা মাছ আহরণ অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য চাষি নরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর রিজওনাল ম্যানেজার এনামুল হক, ব্র্যাকের জেলা প্রতিনিধি মারুফ পারেভজ, কানিজ ফাতেমা ও উপজেলা ব্যবস্থাপক হাফিজুর রহমানও ছিলেন। এসময় মৎস্য ঘের থেকে ৫০ মন মাছ আহরণ করা হয়।
মাছ চাষিরা জানান, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় সগুনার ৪৫ বিঘা পতিত জমিতে তারা ২৮ জন সমবায়ী মিলে মাছচাষ করেন। ঘেরে তারা অনুদানে প্রাপ্ত ২ লক্ষ ৪২ হাজার ৬২০ টাকার মাছের পোনা ছাড়েন গত ৩০ জুন। মাত্র ৪ মাসেই মাছের উৎপাদন দ্বিগুণে এসে পৌঁছায়। ফলে তারা দ্রুত লাভের মুখ দেখেন।
জেআই





