এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এ্যাটকোর প্রেসিডেন্ট মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন পালন করা হয়েছে।

পাবনা টাউন হলের সামনে রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিককর্মী, ক্রীড়া সংগঠক, নারী নেতৃত্বসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— পাবনা প্রেস ক্লাবের সভাপিত রবিউল ইসলাম রবি, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতি পাবনার আহ্বায়ক রাজিউর রহমান রুমিসহ অনেকে।

জেআই