যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুঃস্থ, এতিম খানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ১৫৮কার্টন সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংশ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার সময় শার্শা উপজেলা পরিষদে এ মাংস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম বলেন, সৌদি সরকারের পাঠানো কুরবানির মাংস বরাদ্ধ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে বন্টন করা হয়। এতিমখানা মাদ্রাসাসহ ৩৮টি শিক্ষা প্রতিষ্টান, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন, দুঃস্থ্য ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বন্টন করা হয় সৌদি সরকারের পাঠানো ফ্রিজজাত কুরবনীর মাংশ।

কেএইচ