বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মো. নূরুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মো. নূরুল ইসলাম বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম সচিব (কনসাল) হিসেবে কর্মরত আছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কেএইচ