পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।

এক্ষেত্রে চাঁদাবাজ যতই শক্তিশালী হোক তাকে ছাড় দেওয়া হবেনা।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। যানবাহনে কোন প্রকার চাঁদাবাজির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল্লাহ প্রমুখ।

এআই/