রাজধানীর শ্যামপুরে কেয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শ্যামপুরের আলীবহর গ্লাস ফ্যাক্টরি এলাকায় নিজ ঘরে আত্মহত্যা করে সে।

কেয়া আলীবহর গ্লাস ফ্যাক্টরি এলাকার আবুল কাসেমের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কেয়ার মা মাহমুদা জানান, সকালে পড়াশোনা না করে ফোনে কথা বলছিল কেয়া। এ জন্য তাকে বকা দেওয়া হয়। এরপর সে অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক বিকেলে ৩টা ৪০মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওএফ