সিরাজগঞ্জে মারুফ ফয়সাল ওরফে মারুফ আবদুল্লাহ (২২) নামের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার দুপুর পৌনে ১২টায় উল্লাপাড়া থানায় আত্মসমর্পণ করেন তিনি।

মারুফ ফয়সালের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চরশানগাছা উত্তরপাড়া গ্রামে।

মারুফ আজ সন্ত্রাসবিরোধী আইনে উল্লাপাড়া থানায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানি শেষে আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম কোহিনূর আরজুমান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল্লাহ জেএমবি সদস্যের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআইএস