জমিদখলকে কেন্দ্র করে উত্তরার তুরাগতীরে অবস্থিত ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনলোজিতে (আইউবিএটিতে) হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
আজ শুক্রবার রাত তিন টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে পানি উন্নয়ন বোর্ড এর কাছ আইউবিএটি কতৃপক্ষ ১৫ বিঘা জমি লিজ নেয়। কিন্তু পরবর্তীতে ২০১৫ সালে সরকার উক্ত টঙ্গীর জমি ইজতেমা ময়দানের জন্য ওয়াকফ করা হয়।
এর জের ধরে শুক্রবার রাত তিনটার দিকে ইজতেমা ময়দানের লোকজন সশস্ত্র অবস্থায় বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ভাংচুর করে তারা।
এসটি





