সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের ভোমরা স্থল বন্দর সন্নিকটে ইঞ্জিন চালিত ভ্যান (‘গ্রাম বাংলা’) উল্টে চালক ঈসমাইল হোসেন নিহত হয়েছেন।

সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈসমাইল সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, ইঞ্জিন ভ্যানটি কুকুরের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে চালক রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।

পরে স্থানীয় জনগন চালক ঈসমাইলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর