ছাত্রশিবির বরিশাল মহানগরী সভাপতি রহমত উল্লাহ সেলিমসহ ১২ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বরিশাল জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর ছাত্রশিবির।
বুধবার বিকেলে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাত্র শিবিরের সেক্রেটরি কামরুল হাসান ও পূর্ব জেলার সভাপতি কাউছার আলম ও পশ্চিম জেলা সভাপতি জাফর ইকবাল এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বরিশাল জেলায় হরতাল অর্ধদিবস হরতাল পালন করবে ছাত্রশিবির।
বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতারা হরতাল সফল করার লক্ষ্যে ২০ দলীয় জোটের সব নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, আজ ভোর রাতে বরিশাল মহানগরী সভাপতি রহমতউল্লাহ সেলিম ওরফে শিহাবসহ অর্থ সম্পাদক নিজামউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান, মানবাধিকার সম্পাদক রাসেল তালুকদার, বিএম কলেজ শাখার সভাপতি মুশফিকুর রহমান শাহ্ জালাল, সদস্য মাহবুব আলম, ফজুলল হক, আবদুল কাদের, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও মারুফ হোসেনকে আটক করে পুলিশ।
জেএ





