ময়মনসিংহ সদর উপজেলার মধ্য দাপুনিয়া এলাকায় মোশাররফ হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি মাহমুদুল।
এএস





